ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণে বড় উল্লম্ফন, ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার ওপর জোর, ঘোষণা ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কুরবানির চামড়া পাচারের শঙ্কা নেই: ট্যানারিতে রেকর্ড পরিমাণ চামড়া পৌঁছেছে দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে চাপে বাংলাদেশ অর্থনীতি, আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল সরকার ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় বড় সংকট: ৭২ লাখ টিআইএন হোল্ডার রিটার্নই দেন না—ড. খান জহিরুল ইসলাম ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 7
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ২ জন শিশু, আর হামের উপসর্গে মারা গেছে আরও ৯ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজারেরও বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫৪ জন শিশু। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে।

এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের বড় অংশ ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এখনও শত শত শিশু চিকিৎসাধীন রয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪১৪ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৮৫ জনে দাঁড়িয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা ৪৯৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকা কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬