ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণে বড় উল্লম্ফন, ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার ওপর জোর, ঘোষণা ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কুরবানির চামড়া পাচারের শঙ্কা নেই: ট্যানারিতে রেকর্ড পরিমাণ চামড়া পৌঁছেছে দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে চাপে বাংলাদেশ অর্থনীতি, আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল সরকার ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় বড় সংকট: ৭২ লাখ টিআইএন হোল্ডার রিটার্নই দেন না—ড. খান জহিরুল ইসলাম ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 8
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার ময়মনসিংহের ত্রিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। দুপুরে তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বিকেলে ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

সফরসূচিতে আরও রয়েছে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক। বিকেলে নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

অনেক বছর পর এবার জাতীয় পর্যায়ে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। তিন দিনব্যাপী আয়োজনকে ঘিরে নজরুল অ্যাকাডেমি মাঠে বসেছে মেলা। পাশাপাশি সেখানে চলছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজন।

স্থানীয়দের আশা, জাতীয় পর্যায়ের এ আয়োজন ত্রিশালের ঐতিহ্য ও নজরুল স্মৃতিকে নতুনভাবে তুলে ধরবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ০২:৩৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬