ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

রামিসা হত্যার ঘটনায় নতুন মোড়, বিস্ফোরক তথ্য প্রকাশ পুলিশের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 76

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারের হত্যাকাণ্ড ঘিরে বেরিয়ে এসেছে ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে পালিয়ে যেতে সহায়তা করার জন্য তার স্ত্রী ইচ্ছাকৃতভাবে ফ্ল্যাটের দরজা খোলেননি। স্বামী জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার সুযোগ পাওয়ার পরই তিনি দরজা খোলেন বলে তদন্তে জানা গেছে।

ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের সময় শিশুটির মা বাইরে থেকে দরজা নক করলেও ভেতরে চলছিল ভয়াবহ ঘটনা। মূল অভিযুক্তকে পালাতে সহায়তা করার উদ্দেশ্যেই দীর্ঘ সময় দরজা বন্ধ রাখা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে ওই নারীকে গ্রেপ্তার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, শিশুটি বিকৃত মানসিকতার এক প্রতিবেশীর দ্বারা নির্যাতনের শিকার হয়। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে লাশ গুমের উদ্দেশ্যে ভয়াবহভাবে বিকৃত করা হয়। তবে চূড়ান্ত সত্য ময়নাতদন্ত ও পরীক্ষার রিপোর্টের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার দিন সকালে শিশুটি বাসা থেকে বের হওয়ার পর তাকে কৌশলে ভেতরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং লাশ টুকরো করে বিভিন্ন স্থানে রাখা হয়। ঘটনাটি জানাজানি হলে স্বজন ও স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর পালিয়ে থাকা মূল অভিযুক্তকে পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রামিসা হত্যার ঘটনায় নতুন মোড়, বিস্ফোরক তথ্য প্রকাশ পুলিশের

আপডেট সময় : ০৮:১৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬