ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণে বড় উল্লম্ফন, ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার ওপর জোর, ঘোষণা ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কুরবানির চামড়া পাচারের শঙ্কা নেই: ট্যানারিতে রেকর্ড পরিমাণ চামড়া পৌঁছেছে দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে চাপে বাংলাদেশ অর্থনীতি, আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল সরকার ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় বড় সংকট: ৭২ লাখ টিআইএন হোল্ডার রিটার্নই দেন না—ড. খান জহিরুল ইসলাম ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

এআই ও সাইবার নিরাপত্তায় পিছিয়ে পড়লে হুমকিতে পড়বে রাষ্ট্র: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 34
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার অন্যতম প্রধান শর্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘সাইবার নিরাপত্তা ও হুমকি বিশ্লেষণ’ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিজিটাল সক্ষমতায় পিছিয়ে পড়লে ভবিষ্যতে রাষ্ট্রীয় নীতি, নিরাপত্তা কৌশল এবং গুরুত্বপূর্ণ তথ্য হুমকির মুখে পড়তে পারে। তাই প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, বিশ্ব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর যুগে প্রবেশ করছে। এ বাস্তবতায় দেশের শিক্ষাব্যবস্থায় ডিজিটাল জ্ঞান অন্তর্ভুক্ত করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রযুক্তি সম্পর্কে গভীর ধারণা তৈরি করতে হবে।

তথ্যমন্ত্রী প্রযুক্তিবিদ ও গবেষকদের সাধারণ মানুষ এবং নীতিনির্ধারকদের প্রযুক্তিগত ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।

তিনি তরুণদের মধ্য থেকে মেধাবীদের খুঁজে বের করে উন্নত প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা খাতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

সেমিনারে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মো. রেদওয়ান জামান অনিক। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এআই ও সাইবার নিরাপত্তায় পিছিয়ে পড়লে হুমকিতে পড়বে রাষ্ট্র: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১১:২৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬