সংবাদ শিরোনামঃ
বাংলাদেশে ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হবে, চাঁদ দেখা গেছে
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:১৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 132

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী ১০ জিলহজ, অর্থাৎ আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল থেকে নতুন মাস শুরু হবে এবং নির্ধারিত তারিখেই ঈদ উদযাপিত হবে।
এদিকে সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশে আগেই ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় সেখানে ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
এর আগে তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ একাধিক মুসলিমপ্রধান দেশও একই সময়ে ঈদ উদযাপনের ঘোষণা দেয়।






















