ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

ধর্মভিত্তিক সরকারি অনুদান বন্ধের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 113

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা বিভিন্ন সরকারি সহায়তামূলক প্রকল্প ধাপে ধাপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু থাকা ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের সম্মানী বা মাসিক ভাতা প্রদানের ব্যবস্থাও আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাস পর্যন্ত এসব প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, তবে আগামী মাস থেকে এগুলো আর কার্যকর থাকবে না। ধীরে ধীরে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেওয়া সব ধরনের অনুদান ও সহায়তা বন্ধ করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে যেসব ধর্মভিত্তিক ভাতা বা অনুদান দেওয়া হতো, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা পরে প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা, যা আগে ১৫০০ টাকা ছিল এবং পরে ২০০০ টাকায় উন্নীত করা হয়, সেই ধরনের সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে।

নতুন এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই এমন পদক্ষেপ নেওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধর্মভিত্তিক সরকারি অনুদান বন্ধের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

আপডেট সময় : ০৫:২১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬