ঈদযাত্রায় স্বস্তি দিতে ১৩ দিন টানা খোলা থাকবে সিএনজি স্টেশন
- আপডেট সময় : ০৩:০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 234

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে হবে। ঈদের সময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।
এদিকে রোজার ঈদের মতো এবারও কোরবানির ঈদে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। সরকার আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।























