ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্যাংক খাতে খেলাপি ঋণে বড় উল্লম্ফন, ৩ মাসে বেড়েছে ৩১ হাজার কোটি টাকা রোহিঙ্গা প্রত্যাবাসনে নরওয়ের জোরালো ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার ওপর জোর, ঘোষণা ফ্যামিলি ও ফার্মার্স কার্ড কুরবানির চামড়া পাচারের শঙ্কা নেই: ট্যানারিতে রেকর্ড পরিমাণ চামড়া পৌঁছেছে দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে চাপে বাংলাদেশ অর্থনীতি, আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল সরকার ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ: দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থায় বড় সংকট: ৭২ লাখ টিআইএন হোল্ডার রিটার্নই দেন না—ড. খান জহিরুল ইসলাম ঈদের আগে সুখবর: আইসিসি র‌্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

ট্রাম্পের হুঁশিয়ারির পরই বড় ঘোষণা: ‘স্বাধীন রাষ্ট্র’ হিসেবে নিজেকে দাবি করল তাইওয়ান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 36
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই তাইওয়ান নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। এর আগে ট্রাম্প গণতান্ত্রিক এই দ্বীপটিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানান।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি কোনোভাবেই গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।

মন্ত্রণালয় আরও দাবি করে, তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ। একই সঙ্গে বলা হয়, এটি কেবল তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুযায়ী একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা প্রতিশ্রুতি নয়, বরং আঞ্চলিক হুমকির বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থাও।

তাইওয়ানের এই অবস্থান এমন সময়ে এলো, যার একদিন আগে ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষ করেছেন। ওই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের ওপর চাপ দেন যেন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে কোনো ধরনের সমর্থন না দেয়। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাম্পের হুঁশিয়ারির পরই বড় ঘোষণা: ‘স্বাধীন রাষ্ট্র’ হিসেবে নিজেকে দাবি করল তাইওয়ান

আপডেট সময় : ০৪:২৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬