ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে, কৃষি বিশ্ববিদ্যালয় নিয়েও আশ্বাস প্রধানমন্ত্রীর

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 162

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ক্ষমতায় আসার পর ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে, তাহলে তা বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি জনগণের দল এবং সবসময় জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। এজন্য জনগণকে ধৈর্য ধরে পাশে থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর সরকার ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করেছে। এতে বিপুলসংখ্যক কৃষক ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ এবং কুমিল্লা থেকে দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ কৃষিপণ্য সরবরাহ করা হয়। এ অঞ্চলের মানুষের কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। খুব দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, বিগত ১৭ বছরে দেশে গুম, খুন, নির্যাতন ও অর্থ পাচারের কারণে অর্থনীতি চাপে পড়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণই বিএনপির সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পথসভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে, কৃষি বিশ্ববিদ্যালয় নিয়েও আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৩:০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬