ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, শুরু অনলাইন আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 157

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় এ সহায়তা দেওয়া হবে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা ১৪ মে সকাল ৯টা থেকে ১৪ জুন রাত ১২টা পর্যন্ত নির্ধারিত অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবে।

ভর্তি সহায়তা পেতে শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। মেধাগত যোগ্যতার ক্ষেত্রে পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫-এর মধ্যে অন্তত ৩ দশমিক ৫০ পেতে হবে। এছাড়া শিক্ষার্থীর পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় তিন লাখ টাকা বা তার কম হতে হবে।

আবেদনের সময় শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি, ছবি এবং অনলাইন ব্যাংক হিসাবের তথ্য স্পষ্টভাবে আপলোড করতে হবে।

এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুরো আবেদন কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় কোনো কাগজপত্র ডাকযোগে বা সরাসরি জমা দেওয়ার প্রয়োজন নেই।

ভর্তি সহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে নির্ধারিত সহায়তা নম্বরে যোগাযোগ করা যাবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, শুরু অনলাইন আবেদন

আপডেট সময় : ০৭:৫২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬