ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

তীব্র গরমের পর স্বস্তির খবর, দেশজুড়ে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 99

কয়েক দিনের দাবদাহের পর দেশের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সোমবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বজ্রমেঘ তৈরি হতে পারে এবং এই পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা ভারি বর্ষণ হিসেবে ধরা হয়। এর চেয়েও বেশি বৃষ্টি হলে তা অতি ভারি বর্ষণ হিসেবে বিবেচিত হবে।

বিশেষ করে সিলেট বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, উত্তর শ্রীলংকা উপকূলের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই আবহাওয়া পরিবর্তন হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, রোববার থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এবং মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, চলতি সপ্তাহজুড়ে দেশের প্রায় সব এলাকাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা বেশি।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হবে কি না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার হবে। শক্তিশালী হলে উপকূলীয় এলাকাতেও এর প্রভাব পড়তে পারে।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুরের রামগতিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তীব্র গরমের পর স্বস্তির খবর, দেশজুড়ে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় : ০৩:৪৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬