ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

মব কালচার দমনে কঠোর আইন আসছে, জুয়া ও সাইবার অপরাধেও নতুন উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 70

দেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও প্রয়োজনীয় সংযোজন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনকে আরও যুগোপযোগী করা হলে এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হবে।

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে, যারা সুপারিশের ভিত্তিতে নতুন আইন চূড়ান্ত করবে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। তাই পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। তা না হলে অপরাধ দমনে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয়।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিগত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পরিস্থিতি আরও ভালো করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মব কালচার দমনে কঠোর আইন আসছে, জুয়া ও সাইবার অপরাধেও নতুন উদ্যোগ সরকারের

আপডেট সময় : ০৯:২৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬