চার মাসেই ভাঙল আবু ত্বহা আদনান ও সারার দ্বিতীয় সংসার
- আপডেট সময় : ০৯:৩১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / 120

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার দ্বিতীয় দাম্পত্য জীবনও টিকল না। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।
শনিবার সারা নিজেই তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তাকে তালাক দেন। যদিও বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।
এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২ ডিসেম্বর আবারও তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দ্বিতীয়বারের সংসারও বেশিদিন স্থায়ী হয়নি।
রংপুরের তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা আদনান ২০১৭ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী আলোচনা শুরু করে দ্রুত পরিচিতি লাভ করেন। তার আলোচনায় কিয়ামতের আলামত, দাজ্জাল, সামাজিক সংকট এবং মুসলিম সমাজের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
তিনি একটি অনলাইন মাদরাসাও পরিচালনা করেন। পাশাপাশি দর্শন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
২০২৩ সালের জুনে ঢাকায় যাওয়ার পথে তিন সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। আট দিন পর তিনি রংপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। পরে পুলিশ জানায়, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন।























