ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

দেশে এলো ১৫ লাখ ডোজ হামের টিকা, সংকট কাটার আশা স্বাস্থ্যমন্ত্রীর

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৩:১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 46

দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৬ মে) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে তিনি এই টিকার চালান গ্রহণ করেন।

মন্ত্রী জানান, হাম-রুবেলা ও মুখে খাওয়ার পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে এসেছে। বেলা পৌনে ১২টার দিকে এই টিকাগুলো বিমানবন্দরে পৌঁছে।

তিনি বলেন, সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই টিকার চালান আনা হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির টিকা জরুরি কার্যক্রমে ব্যবহার করায় কিছুটা সংকট তৈরি হয়েছিল, যা এই চালান আসার মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এই চালানে হাম-রুবেলা ও পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, নিউমোনিয়া প্রতিরোধী টিকা এবং টাইফয়েডের টিকাও অন্তর্ভুক্ত রয়েছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টিকা আসায় ভবিষ্যতে আর কোনো সংকট থাকবে না বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, অল্প সময়ের মধ্যেই এই টিকা দেশে আনা সম্ভব হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

এছাড়া আগামী ১০ মে’র মধ্যে হামসহ মোট ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে এলো ১৫ লাখ ডোজ হামের টিকা, সংকট কাটার আশা স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৩:১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬