ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিজিটাল রূপান্তরের পথে গণমাধ্যম খাত, অ্যানালগ কাঠামো নিয়ে মন্তব্য তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 86

দেশের গণমাধ্যম খাত এখনো মূলত পুরোনো অ্যানালগ কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা, তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম খাত দীর্ঘদিন ধরে একটি পুরোনো কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে। এটিকে ডিজিটাল যুগের উপযোগী করে গড়ে তুলতে হবে। এজন্য মাঠ প্রশাসনকে প্রস্তুত থাকতে হবে এবং প্রয়োজনীয় সময়ে বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের কাঠামোগত সমস্যাগুলো যথাযথভাবে চিহ্নিত না হওয়ায় একই ধরনের সীমাবদ্ধতার মধ্যেই কাজ চলছে। এখন সেই অবস্থা থেকে বেরিয়ে এসে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে নতুনভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলার বিষয়েও জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে তথ্যপ্রবাহকে আরও দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে সাংবাদিক ও গণমাধ্যম পরিচয়ে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ বিষয়ে পেশাদার সাংবাদিকদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও সব পক্ষের মতামত বিবেচনায় নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

সাংবাদিকদের বেতন কাঠামো ও চাকরির নিরাপত্তা নিয়েও সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকরা একটি সম্মানিত পেশার অংশ। তাই নিয়োগকর্তাদের আইন অনুযায়ী যথাযথ বেতন কাঠামো, নিরাপদ কর্মপরিবেশ ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চলছে।

মন্ত্রী জানান, নোয়াবের সঙ্গে ইতোমধ্যে নীতিগত আলোচনা হয়েছে এবং শিগগিরই টেলিভিশন মালিকদের সংগঠনের সঙ্গেও বৈঠক হবে।

তিনি আরও বলেন, ডিসি সম্মেলন সরকারের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ, যেখানে বিভিন্ন মন্ত্রণালয় জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে কাজের দিকনির্দেশনা দেয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিজিটাল রূপান্তরের পথে গণমাধ্যম খাত, অ্যানালগ কাঠামো নিয়ে মন্তব্য তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৮:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬