সংবাদ শিরোনামঃ
অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:১৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 50

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সুবিধার টাকা পেতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড।
নোটিশে জানানো হয়েছে, ২০২২ সালের জুন মাস পর্যন্ত যারা আবেদন করেছেন, তাদের অবশ্যই ব্যাংক হিসাব সচল রাখতে হবে। পাশাপাশি নির্ধারিত ইমেইলে প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট আবেদনকারীদের অর্থ প্রেরণ সহজ করতে জাতীয় পরিচয়পত্রের তথ্য জমা দিতে হবে। কোনো আবেদনকারী মৃত্যুবরণ করে থাকলে তার মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্যও পাঠাতে হবে।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়ায় তথ্য জমা দিলে আইবাস ডাবল প্লাস পদ্ধতির মাধ্যমে দ্রুত অবসর সুবিধার টাকা পাঠানো সম্ভব হবে।






















