ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে—আহমেদ আযম খানের বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 91

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান দাবি করেছেন, আওয়ামী লীগের শাসনামলের শেষ ১০ বছরে অফিশিয়াল ও অনানুষ্ঠানিকভাবে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে।

শনিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আযম খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার সময় দেশের সরকারি কোষাগার সম্পূর্ণ শূন্য ছিল। পরবর্তীতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে দীর্ঘ সময় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছিল, যা ইতিহাসে ভয়াবহ সময় হিসেবে চিহ্নিত। সে সময় খাদ্য সংকট ও দারিদ্র্যের চিত্র তুলে ধরে তিনি অতীতের বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টানেন।

বর্তমান সরকারের প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষিঋণ সুবিধা এবং অন্যান্য সহায়তা কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, বেকার নারীদের মধ্যে সেলাই মেশিন, দরিদ্র পরিবারে টিউবওয়েল, কৃষকদের মধ্যে কৃষি উপকরণ, দরিদ্র নারীদের গবাদি পশু এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে—আহমেদ আযম খানের বিস্ফোরক মন্তব্য

আপডেট সময় : ০৬:৩৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬