ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

‘জলদস্যুদের মতো কাজ করছি’—মার্কিন অভিযানে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 54

ইরানের বন্দর ঘিরে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন নৌবাহিনীর একটি সামরিক অভিযানের বর্ণনা দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাদের বাহিনী অনেকটা ‘জলদস্যুদের’ মতো কাজ করছে।

শুক্রবার ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প জানান, মার্কিন বাহিনী একটি জাহাজে সরাসরি অভিযান চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নেয় এবং পুরো জাহাজটি জব্দ করে। তিনি বলেন, জাহাজে থাকা পণ্য ও তেল সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

এই ঘটনাকে অত্যন্ত লাভজনক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী এখন অনেকটা জলদস্যুদের মতো আচরণ করছে, তবে তারা এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে করছে। তার এমন মন্তব্যে সমাবেশে উপস্থিত সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায়।

এদিকে ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে এমন সময়ে এ মন্তব্য এসেছে, যখন ইরানের ওপর মার্কিন অবরোধ এবং এর পাল্টা পদক্ষেপ নিয়ে আইনি বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইতোমধ্যে উত্তেজনা বাড়ছে। ইরান বাণিজ্যিক জাহাজের ওপর টোল আরোপের পরিকল্পনা করছে বলে জানা গেছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের পর ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথে নিয়ন্ত্রণ জোরদার করেছে। এই পথটি বিশ্বব্যাপী তেল ও গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের মতে, ইরানের পদক্ষেপের জবাবে মার্কিন বাহিনীর জাহাজ জব্দের মতো কঠোর পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের মুখে এই অভিযানের ‘জলদস্যুতা’ হিসেবে উল্লেখ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: আলজাজিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘জলদস্যুদের মতো কাজ করছি’—মার্কিন অভিযানে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

আপডেট সময় : ০৫:৩০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬