সংবাদ শিরোনামঃ
চার বিভাগে টানা ভারি বৃষ্টির সতর্কতা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 94

দেশের চার বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
শনিবার প্রকাশিত সতর্কবার্তায় সংস্থাটি জানায়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত থাকায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, এই সময়ে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি বৃষ্টিপাত এবং ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতিভারি বর্ষণ হতে পারে।
এতে আরও বলা হয়, টানা বৃষ্টিপাতের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিভারি বৃষ্টির ফলে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।






















