ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

যক্ষ্মা মোকাবিলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বড় সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 27

বাংলাদেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে যুক্তরাষ্ট্র সরকার ছয় লাখ জিন এক্সপার্ট পরীক্ষার কিট এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্স যক্ষ্মার ওষুধ দিয়েছে।

বৃহস্পতিবার ঢাকার শ্যামলীতে ২৫০ শয্যা বিশিষ্ট যক্ষ্মা হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের কাছে আনুষ্ঠানিকভাবে এই অনুদান তুলে দেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কিন দূতাবাস জানিয়েছে, এই সহায়তা দেশের যক্ষ্মা পরীক্ষার ক্ষেত্রে বিদ্যমান সরবরাহ ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদার করবে।

এ অনুদান যুক্তরাষ্ট্র সরকারের পাঁচ বছর মেয়াদি বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা উদ্যোগের অংশ, যার মাধ্যমে বিভিন্ন দেশে সংক্রামক রোগ মোকাবিলায় সহায়তা প্রদান করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যক্ষ্মা মোকাবিলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বড় সহায়তা

আপডেট সময় : ১০:৫৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬