ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

প্রাথমিক শিক্ষকদের জন্য বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বেতন ও সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 49

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের বর্তমান বেতন কাঠামো ও সম্মানী বৃদ্ধি করা হবে। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে জাতীয় বাজেটের একটি বড় অংশ শিক্ষা খাতে বরাদ্দের পরিকল্পনার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করা হবে যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। তিনি আরও বলেন, আগামীতে জাতীয় বাজেটের অন্তত পাঁচ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে এবং স্বাস্থ্য খাতেও বড় অংশ বরাদ্দ দেওয়া হবে।

শিক্ষার্থীদের জন্য নতুন সুবিধার ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী জুলাই মাস থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগে স্কুল ব্যাগ, পোশাক ও জুতা দেওয়া হবে।

নারী শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, আগে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়েছিল, এবার স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি আরও বাড়ানো হবে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যার সমাধানে সরকার বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করেছে। দ্রুতই এর সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতার ক্ষতি মোকাবিলায় কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কার্যক্রম আরও জোরদার করা হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সংসদ হলো জনগণের অধিকার রক্ষার কেন্দ্রবিন্দু, আর এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রাথমিক শিক্ষকদের জন্য বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বেতন ও সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি

আপডেট সময় : ১১:০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬