ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

বোয়িংয়ের সঙ্গে বিমানের ঐতিহাসিক চুক্তি, ৩৭ হাজার কোটি টাকায় যুক্ত হচ্ছে ১৪ নতুন উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 23

জাতীয় পতাকাবাহী সংস্থা Biman Bangladesh Airlines বহর সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান Boeing–এর সঙ্গে উড়োজাহাজ ক্রয় চুক্তি সই করতে যাচ্ছে সংস্থাটি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে রয়েছে আটটি Boeing 787-10 Dreamliner, দুটি Boeing 787-9 Dreamliner এবং চারটি Boeing 737-8 MAX জেট।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কায়জার সোহেল আহমেদ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন, আর বোয়িংয়ের পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানটির প্রতিনিধি। অনুষ্ঠানে সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তা, কূটনীতিক ও সংশ্লিষ্ট খাতের ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এই চুক্তিকে বিমানের আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মোকাবিলা এবং দীর্ঘ রুটে সক্ষমতা বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ রুটে পরিচালিত হবে। অন্যদিকে ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক ও স্বল্প দূরত্বের ফ্লাইটে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, এই বড় ক্রয়াদেশকে ঘিরে গত তিন বছর ধরে বোয়িং এবং ইউরোপীয় নির্মাতা Airbus–এর মধ্যে প্রতিযোগিতা চলছিল। বিভিন্ন কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও শেষ পর্যন্ত বোয়িং-ই এই অর্ডার নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বোয়িংয়ের সঙ্গে বিমানের ঐতিহাসিক চুক্তি, ৩৭ হাজার কোটি টাকায় যুক্ত হচ্ছে ১৪ নতুন উড়োজাহাজ

আপডেট সময় : ০১:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬