মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- আপডেট সময় : ০৭:২৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 4

মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর আওতাধীন তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরে একাধিক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে।
পদের নাম ও শূন্যপদ:
- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৪)
- তথ্য আপলোডকারী (৩)
- হিসাবরক্ষক (১)
- লাইব্রেরি সহকারী (১)
- অফিস সহকারী (৫)
- গ্যালারি অ্যাটেনডেন্ট (১)
- স্টোর কিপার (১)
- ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (৫)
- ইলেকট্রিশিয়ান (১)
- রিসিপশনিস্ট (১)
- প্রকাশনা সহকারী (১)
- নিরাপত্তা প্রহরী (১)
- অফিস সহায়ক (৩)।
বয়সসীমা:
২০২৬ সালের ১ এপ্রিল তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের ১ ও ৫ নম্বর ক্রমিকভুক্ত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের পদ্ধতি:
আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইট MHA.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়:
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। এ সংক্রান্ত আপডেট ওয়েবসাইট বা প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
























