ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ফ্যাসিস্ট আমলের ডিলার বাদে দ্রুত ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 109

ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ পাওয়া ডিলারদের অপসারণে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি-এর এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি সংসদে উপস্থাপনের সময় তিনি লক্ষ্য করেছেন যে অধিকাংশ সংসদ সদস্য এটি সমর্থন করেছেন। তিনি জানান, যদি পুরো সংসদের সম্মতি থাকে, তবে সরকার দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি অভিযোগ করেন, বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা কিছু ডিলার সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে পুরোনো ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের দাবি জানান তিনি।

তার বক্তব্যের সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফ্যাসিস্ট আমলের ডিলার বাদে দ্রুত ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৮:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬