ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

পাচার হওয়া অর্থ ফেরাতে ২৩ দেশে আইনি অনুরোধ, আরও ২১টি প্রক্রিয়াধীন: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 83

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার ইতোমধ্যে ২৩টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে আরও ২১টি এমএলএআর পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ১২ সদস্যের একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে।

এই টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় ১১টি গুরুত্বপূর্ণ মামলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব মামলার তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে এবং পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ও শুল্ক গোয়েন্দা সংস্থার সমন্বয়ে পৃথক জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি) গঠন করা হয়েছে।

সরকার আশা করছে, এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনার পাশাপাশি ভবিষ্যতে অর্থপাচার প্রতিরোধে কার্যকর অগ্রগতি সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাচার হওয়া অর্থ ফেরাতে ২৩ দেশে আইনি অনুরোধ, আরও ২১টি প্রক্রিয়াধীন: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬