ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিতে গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতা জরুরি: তথ্যমন্ত্রী হজযাত্রীদের বিমান ভাড়া কমেছে, ব্যয় হ্রাসে আরও উদ্যোগের আশ্বাস ধর্মমন্ত্রীর ফ্যাসিস্ট আমলের ডিলার বাদে দ্রুত ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্নিদগ্ধ শিশু লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন ড. খন্দকার মারুফ হোসেন পাচার হওয়া অর্থ ফেরাতে ২৩ দেশে আইনি অনুরোধ, আরও ২১টি প্রক্রিয়াধীন: অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র মজুদে টান, নতুন সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র স্লো-ওভার রেটে জরিমানা, জয় পেয়েও শাস্তি বাংলাদেশের সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দম’, ৫০টির বেশি হলে প্রদর্শন মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে না: নৌপরিবহন মন্ত্রী

বিজয়ের বিচ্ছেদে খোরপোশ নিয়ে জট, সমঝোতা হয়নি এখনো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 1
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তামিল সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়-এর বিবাহবিচ্ছেদকে ঘিরে বড় অঙ্কের খোরপোশ নিয়ে আলোচনা চলছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম-এর সঙ্গে খোরপোশের পরিমাণ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, ফলে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সঙ্গীতা খোরপোশ হিসেবে প্রায় ২৫০ কোটি রুপি এবং চেন্নাইয়ের একটি সমুদ্রতীরবর্তী বাড়ি দাবি করেছেন। অন্যদিকে বিজয় বিষয়টি আদালতের বাইরে মীমাংসা করতে আগ্রহী। তিনি সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হলেও, অপর পক্ষ তাদের দাবিতে অনড় রয়েছে বলে জানা গেছে।

এদিকে, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত থাকায় ২০ এপ্রিল নির্ধারিত শুনানি পেছানোর আবেদন করেন বিজয় পক্ষ। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১৫ জুন নির্ধারণ করেছে।

এর আগে কিছু প্রতিবেদনে দাম্পত্য জীবনে টানাপোড়েনের পেছনে পরকীয়ার অভিযোগের কথাও উঠে আসে। তবে এ বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হতে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজয়ের বিচ্ছেদে খোরপোশ নিয়ে জট, সমঝোতা হয়নি এখনো

আপডেট সময় : ০৫:০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬