ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

এক সপ্তাহেই শতভাগ টিকাদান সম্ভব—হাম প্রতিরোধে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৪:৪৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 38

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই দেশের সব শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে।

বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করা হয়।

মন্ত্রী জানান, বর্তমানে লক্ষ্যমাত্রার প্রায় ৬১ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে কিছু উপজেলায় শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে এবং যেসব এলাকায় আগে কার্যক্রম শুরু করা হয়েছিল, সেখানে এখন হামের রোগী পাওয়া যাচ্ছে না।

হামের সংক্রমণ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গত কয়েক বছর দেশে শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত ছিল। ফলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সহযোগিতা এই কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের সহায়তায় টিকাদান কার্যক্রম জোরদার করা সম্ভব হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পূর্বনির্ধারিত সময়ের আগেই টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে এবং দ্রুত গতিতে তা এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের কোথাও ভ্যাকসিন বা সিরিঞ্জের সংকট নেই বলেও তিনি নিশ্চিত করেন।

এছাড়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যক্ষ্মা নিয়ন্ত্রণে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ জিনএক্সপার্ট কার্টিজ ও শিশুদের জন্য ওষুধ হস্তান্তর করা হয়েছে, যা রোগ প্রতিরোধে সহায়ক হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এক সপ্তাহেই শতভাগ টিকাদান সম্ভব—হাম প্রতিরোধে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬