ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের উদ্যোগ, উচ্চ আদালতে শুনানি এগিয়ে আনার সুপারিশ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 125

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের লক্ষ্যে উচ্চ আদালতে শুনানির তারিখ এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মামলাটির গুরুত্ব বিবেচনায় অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে শুনানির সিরিয়াল এগিয়ে আনার সুপারিশ করা হবে।

মন্ত্রী জানান, মামলাটির তদন্ত, চার্জশিট দাখিল এবং বিচারিক আদালতের রায়—সবকিছুই অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে, যা বিচারিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা প্রশংসনীয় এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এ সময় তিনি সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী সোমবার ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠক শুরু হবে, যেখানে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের উদ্যোগ, উচ্চ আদালতে শুনানি এগিয়ে আনার সুপারিশ

আপডেট সময় : ০৭:৪৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬