ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিবকে পদ থেকে সরাল সরকার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 50

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেয়।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বক্তব্য নেওয়াসহ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও তিনি জানান।

গত ৩১ মে (রোববার) মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে জানা যায়, মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় তা পচে গিয়েছিল এবং পোকায় আক্রান্ত ছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাসাটি ছিল নোংরা ও অগোছালো অবস্থায়। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশকে জানানো হয়। পল্লবী থানার ওসি জানান, নুরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। তার এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষকতা করেন।

ঘটনাটিকে কেন্দ্র করে সন্তানদের অবহেলার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিবকে পদ থেকে সরাল সরকার

আপডেট সময় : ০৮:০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬