ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ভূমিকম্পের ঝুঁকি কমাতে ধাপে ধাপে রাজধানীর ভবন যাচাই করবে রাজউক আগামী ২৪ ঘণ্টায় সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিক্ষা-স্বাস্থ্য-জ্বালানিকে স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ, হর্ন ও নির্মাণকাজে নতুন নির্দেশনা ‘জুলাই ১৭ বছরের আন্দোলনের পরিণতি’—রিজভী ২০২৭ সালের প্রথমার্ধেই স্বর্ণের দাম ৫ হাজার ডলারে উঠতে পারে: ইউবিএস সৌদি-তুরস্ক-পাকিস্তানের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ৫৪ রানে অলআউট বাংলাদেশ, তাইজুলকে নিয়ে মিলল বড় সুখবর বাবার নির্যাতন থেকে ৫০০ টাকা হাতে মুম্বাই, শৈশবের ভয়াবহ স্মৃতি জানালেন রবি কিষাণ

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত, সম্পন্ন সব প্রস্তুতি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 106

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, এ উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, মুসল্লিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা, পৃথক নারী-পুরুষ ব্যবস্থা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে ঈদ জামাতকে সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন।

জাতীয় ঈদগাহ ময়দানের আয়তন প্রায় ৩০ হাজার বর্গমিটার। এর মধ্যে ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকায় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। মোট ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এর মধ্যে ভিআইপি পুরুষ মুসল্লিদের জন্য ২৫০ জন এবং নারী ভিআইপিদের জন্য ৮০ জনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা থাকবে।

ঈদগাহে প্রবেশের জন্য মোট চারটি ফটক রাখা হয়েছে। এর মধ্যে একটি ভিআইপিদের জন্য, দুটি সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া বের হওয়ার জন্য সাতটি পৃথক ফটকের ব্যবস্থা করা হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে অজুখানায় একসঙ্গে প্রায় ১৪০ জন অজু করতে পারবেন। সেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান, আলোর ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, কার্পেট ও ভিআইপি কাতারে জায়নামাজ সরবরাহ করা হবে। নারীদের জন্যও পৃথক প্রবেশপথ ও নামাজের বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশন এবং পানি নিরোধক সামিয়ানার ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া ঈদগাহকে আরও আকর্ষণীয় করতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তিনটি ফটক। আয়োজকরা জানিয়েছেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসল্লিরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত, সম্পন্ন সব প্রস্তুতি

আপডেট সময় : ০৪:৪১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬