ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালি পেরিয়ে কাতারের এলএনজি জাহাজ যাচ্ছে পাকিস্তান ও চীনের পথে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 161

পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী দুটি বিশাল ট্যাংকার। কাতার থেকে এলএনজি নিয়ে জাহাজ দুটি এখন পাকিস্তান ও চীনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক ট্র্যাকিং ডেটা।

সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, এলএসইজি এবং ক্লেপার শিপিং তথ্য অনুযায়ী “ফুওয়াইরিত” নামের ট্যাংকারটি হরমুজ প্রণালি অতিক্রম করছে এবং আগামীকাল পাকিস্তানে পণ্য খালাসের কথা রয়েছে। বাহামার পতাকাবাহী এই জাহাজটি গত ২৮ মার্চ কাতারের রাস লাফান বন্দরে এলএনজি লোড করেছিল।

অন্যদিকে কাতারএনার্জির আরেক ট্যাংকার “আল–রাইয়ান” ইতোমধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে উপসাগর থেকে বের হয়ে গেছে। জাহাজটি ২২ মে পারস্য উপসাগরে সর্বশেষ দেখা গিয়েছিল এবং বর্তমানে প্রণালির বাইরে অবস্থান করছে। এর পণ্য ২৭ জুন চীনে খালাস হওয়ার কথা রয়েছে।

এছাড়া ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার “ইগল ভেরোনা” গত শনিবার হরমুজ প্রণালি অতিক্রম করে বেরিয়ে গেছে। সিঙ্গাপুরের পতাকাবাহী এই জাহাজটি ১২ জুন চীনের নিংবো বন্দরে পৌঁছে পণ্য খালাস করবে বলে ধারণা করা হচ্ছে।

শিপিং তথ্য অনুযায়ী, জাহাজটি প্রায় ২০ লাখ ব্যারেল তেল নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বসরা থেকে রওনা দিয়েছিল।

রয়টার্স জানিয়েছে, এর আগে মালয়েশিয়ার অনুরোধে ইরান সাতটি জাহাজকে প্রণালি অতিক্রমের অনুমতি দেয়, যার মধ্যে “ইগল ভেরোনা” ছিল একটি। ওই সাতটির মধ্যে পাঁচটি ইতোমধ্যে প্রণালি পেরিয়ে বেরিয়ে গেছে, বাকি দুটি এখনো উপসাগরে রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালি পেরিয়ে কাতারের এলএনজি জাহাজ যাচ্ছে পাকিস্তান ও চীনের পথে

আপডেট সময় : ০৫:৩৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬