ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শর্তসাপেক্ষে বিজয়ের দলকে সমর্থন কংগ্রেসের, তামিলনাড়ুতে সরকার গঠনে নতুন সমীকরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 235

ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকার গঠনের লক্ষ্যে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগামকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তও জুড়ে দিয়েছে দলটি—জোটে কোনো সাম্প্রদায়িক শক্তি রাখা যাবে না।

তামিলনাড়ু কংগ্রেস কমিটি এবং কংগ্রেস আইনসভা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয়ের দলকে সরকার গঠনে পূর্ণ সমর্থন দেওয়া হবে। এ বিষয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তামিলনাড়ু দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোদাঙ্কর বলেন, সংবিধানের প্রতি আস্থা নেই—এমন কোনো শক্তিকে জোটে রাখা যাবে না।

কংগ্রেসের পাঁচজন বিধায়কের সমর্থন পাওয়ায় টিভিকের মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে ১১২-তে। এর আগে ১০৭ আসন নিয়ে দলটি একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনও ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন।

এই লক্ষ্য অর্জনে বিজয় বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, ভারতীয় কমিউনিস্ট পার্টি এবং মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। এই তিন দলের সমর্থন মিললে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়ে সরকার গঠন সম্ভব হবে।

এদিকে টিভিকের নেতাদের সঙ্গে এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি কে পলানিস্বামীর বৈঠক নতুন রাজনৈতিক আলোচনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

কংগ্রেস জানিয়েছে, এই জোট শুধু সরকার গঠনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতের স্থানীয় সরকার, জাতীয় সংসদ এবং উচ্চকক্ষের নির্বাচনেও এই সমঝোতা অব্যাহত থাকতে পারে।

সাম্প্রতিক নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জয় পেয়ে টিভিকে রাজ্যের বৃহত্তম দল হিসেবে উঠে আসে। এতে দীর্ঘদিনের দুই প্রধান দলের আধিপত্যে বড় পরিবর্তন দেখা দিয়েছে।

খবর এনডিটিভি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শর্তসাপেক্ষে বিজয়ের দলকে সমর্থন কংগ্রেসের, তামিলনাড়ুতে সরকার গঠনে নতুন সমীকরণ

আপডেট সময় : ০৩:৪৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬