ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালির উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 170

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অচলাবস্থা সহিংস রূপ নেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্ব নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম সোমবার প্রায় ছয় শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ৪৪ ডলারে পৌঁছায়। তবে মঙ্গলবার কিছুটা কমে গ্রিনিচ মান সময় রাত দুইটার দিকে এটি ১১৩ দশমিক ৫৪ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকেরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর হামলায় ইরানের দ্রুতগামী সামরিক নৌযান ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।

তাদের মতে, এই যুদ্ধের ঝুঁকিই বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করছে এবং সরবরাহ ব্যবস্থার ওপর অনিশ্চয়তা বাড়াচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালির উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফন

আপডেট সময় : ০৫:৩৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬