ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

ঈদ সামনে রেখে মসলার বাজারে দাম বাড়তি, চাপে সাধারণ ক্রেতা

রিফাতুজ্জামান প্রিন্স
  • আপডেট সময় : ০৪:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 69

কুরবানির ঈদকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। ঈদের এখনো কিছুটা সময় বাকি থাকলেও এরই মধ্যে মসলা, শুকনো ফল ও রান্নার বিভিন্ন উপকরণের দাম বেড়ে গেছে, যার প্রভাব পড়ছে সরাসরি খুচরা বাজারে। ফলে ঈদের প্রস্তুতি নিতে গিয়ে চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে সীমিত আয়ের মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে উঠছে।

বাজার ঘুরে দেখা গেছে, এলাচ, লবঙ্গ, দারুচিনি, জিরা, ধনিয়া, কিশমিশ, তেজপাতাসহ একাধিক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে এলাচ ও লবঙ্গের দাম কেজিপ্রতি কয়েকশ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে আলু বোখারার দাম, যা এখন অনেকের নাগালের বাইরে চলে গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ঈদের অনেক আগেই ধাপে ধাপে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। এতে উৎসবের সময় মূল্যবৃদ্ধি কম দেখালেও আগেই অতিরিক্ত মুনাফা তুলে নেওয়া সম্ভব হচ্ছে। এ কারণে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে এলাচ, লবঙ্গ, কিশমিশ, পেঁয়াজ, কাঁচামরিচসহ প্রায় সব মসলা ও শুকনো পণ্যের দাম বেড়েছে। একই সঙ্গে পেস্তা ও কাজু বাদামের মতো পণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ক্রেতারা অভিযোগ করছেন, ঈদ এলেই ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় পণ্যের দাম বাড়িয়ে দেন, কিন্তু বাজার তদারকিতে তেমন কার্যকর পদক্ষেপ দেখা যায় না। অন্যদিকে বিক্রেতারা বলছেন, আমদানি ব্যয় ও পরিবহন খরচ বাড়ায় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

ব্যবসায়ী সংগঠনের নেতারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যাহত হওয়া এবং জ্বালানি খরচ বৃদ্ধির কারণে মসলা ও শুকনো ফলের দাম বেড়েছে।

ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, উৎসব এলেই পণ্যের দাম বাড়ানো একটি পুরোনো প্রবণতা, যা নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি প্রয়োজন।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং কোনো অনিয়ম পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদ সামনে রেখে মসলার বাজারে দাম বাড়তি, চাপে সাধারণ ক্রেতা

আপডেট সময় : ০৪:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬