ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

বিআরটিসির পিংক বাসে নারী চালক নিয়োগ, ৩ দিন চলবে প্রাথমিক পরীক্ষা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 26

পিংক বাস সার্ভিসের জন্য নারী বাসচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

বিআরটিসি জানিয়েছে, এ পদে নির্বাচিত চালকরা ভবিষ্যতে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে করপোরেশনের স্থায়ী চালক পদে অগ্রাধিকার পাবেন।

চাকরির বিবরণ

পদের নাম: বাসচালক (নারী)
পদসংখ্যা: অনুল্লেখিত
বয়সসীমা: ২১ থেকে ৩৫ বছর
বেতন-ভাতা: দৈনিক মজুরি ভিত্তিতে

প্রাথমিক নির্বাচনি পরীক্ষার শর্ত

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

আবেদনকারীর ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যাদের বর্তমান ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাদের ভারী লাইসেন্সে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে।

পরীক্ষার সময়সূচি

আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬ প্রাথমিক নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার কেন্দ্র

বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।

সঙ্গে যেসব কাগজ আনতে হবে

প্রাথমিক নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি আনতে হবে।

বিআরটিসির এ নিয়োগ উদ্যোগের মাধ্যমে পিংক বাস সার্ভিসে নারী চালকের অংশগ্রহণ আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিআরটিসির পিংক বাসে নারী চালক নিয়োগ, ৩ দিন চলবে প্রাথমিক পরীক্ষা

আপডেট সময় : ০৪:০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬