ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো তৈরি করতে লাগবে দুই বছর: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 32

দেশের চলমান গ্যাস সংকট থেকে স্থায়ীভাবে উত্তরণে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকটের বিষয়টি এখন স্পষ্ট। এই সংকট থেকে বের হতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে যে সময় প্রয়োজন, তা দিতে হবে। দীর্ঘমেয়াদি সমাধানের পাশাপাশি বর্তমান আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, অবকাঠামো তৈরি ও প্রয়োজনীয় সক্ষমতা বাড়ানোর মাধ্যমে গ্যাস সংকট মোকাবিলা করতে সময় লাগবে। তবে সংকট নিরসনে সরকার কাজ করছে।

এদিকে দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গ্যাস সংকট কাটাতে অবকাঠামো তৈরি করতে লাগবে দুই বছর: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬