ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র

এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, তিতাসের গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপের শঙ্কা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / 35

মহেশখালীর এলএনজি (LNG) টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দেশে রিগ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে তিতাস গ্যাসের বিতরণ ব্যবস্থায়। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আবাসিক, শিল্প, বাণিজ্যিক এবং সিএনজি স্টেশনসহ তিতাসের আওতাধীন সব ধরনের গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সমস্যার মুখোমুখি হতে পারেন।

মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) বা প্রায় ৪৫ কোটি ঘনফুট রিগ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরবরাহ কমে গেছে।

তবে কোন এলএনজি টার্মিনালে কী ধরনের কারিগরি সমস্যা দেখা দিয়েছে, কখন থেকে সরবরাহ কমতে শুরু করেছে কিংবা সমস্যার সমাধানে কত সময় লাগতে পারে—এসব বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তিতাস গ্যাস জানিয়েছে, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের বিতরণ এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। এতে আবাসিক গ্রাহকদের পাশাপাশি শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোও ভোগান্তির শিকার হতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, তিতাসের গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপের শঙ্কা

আপডেট সময় : ০৪:৪৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬