ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

প্রেক্ষাগৃহে মুক্তি পেল জাহাজিদের গল্পের সিনেমা ‘মাস্তুল’

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 49

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহাজিদের জীবনভিত্তিক সিনেমা ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) ঢাকা ও নারায়ণগঞ্জের মোট পাঁচটি প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুটি শো অনুষ্ঠিত হবে। এছাড়া সিনেপ্লেক্সের নারায়ণগঞ্জ শাখাসহ যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জ সিনেস্কোপেও সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

সম্প্রতি ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে ‘মাস্তুল’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা সিনেমাটির বিষয়বস্তু, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করেন।

‘মাস্তুল’-এর গল্প একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মাধ্যমে নদী ও বন্দরকেন্দ্রিক মানুষের জীবন, একাকিত্ব, মানবিক সম্পর্ক, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম ফুটে উঠেছে। সিনেমাটিতে মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসানসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে ‘মাস্তুল’ ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়ে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করে। আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার পর এবার দেশের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রেক্ষাগৃহে মুক্তি পেল জাহাজিদের গল্পের সিনেমা ‘মাস্তুল’

আপডেট সময় : ০৩:৩৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬