ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 13

আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) একটি রোডম্যাপ প্রস্তুত করছে। আগামী বছরের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে ভোটগ্রহণ শুরু হবে এবং আগামী বছরের অক্টোবরের মধ্যেই সব নির্বাচন সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, জুলাই জাদুঘর আগামী ৫ আগস্টের আগেই উদ্বোধন করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার জুলাইয়ের সরকার। তাই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাইয়ের যোদ্ধাদের নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জুলাই নিয়ে কটূক্তির বিষয়ে তিনি বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী এটি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে কি না, সে বিষয়ে আলোচনা হতে পারে।

বিদ্যুৎ বিল নিয়ে সাম্প্রতিক অভিযোগের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার বিষয়ে জনগণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, চাষাবাদ থেকে সংরক্ষণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে খাদ্যপণ্যে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার তৈরি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা প্রতিরোধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

খাদ্য মজুতের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৪৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬