ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

চার বিভাগে ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টির সতর্কতা, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 14

দেশের চার বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, টানা বর্ষণের কারণে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতারও আশঙ্কা রয়েছে।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ভারি বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, টানা বর্ষণের প্রভাব ইতোমধ্যেই কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দেখা দিয়েছে। রোববার দিনগত রাতে উখিয়ার কুতুপালং, জামতলী ও বালুখালী ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগের দিনও মাইকিং করে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তিনি সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চার বিভাগে ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টির সতর্কতা, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

আপডেট সময় : ০৫:২৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬