ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আইনি পরিস্থিতিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করতে পারে পুলিশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭ নভেম্বর ছয় ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রমিক আন্দোলন ঘিরে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: তারেক রহমান চার মাসে রেমিট্যান্সে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি, দেশে এলো ১১৬৮ কোটি ডলার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে প্রথমবার ডাক পেলেন রোনালদো-পুত্র সারা আলী খানের সঙ্গে বন্ধুত্ব ভাঙার কারণ জানালেন ওরি মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১২ নভেম্বর পর্যন্ত

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ, গ্রাহকদের হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 35

চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা কিংবা বিদ্যুৎ বিভাগের নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী জুন ২০২৬ মাসে অন্যান্য মাসের তুলনায় অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রাহকদের হয়রানি কমাতে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি কেন্দ্রীয় হটলাইনেও অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় হটলাইন ১৬৯৯৯। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিবো) ১৬৮৯৯, ডিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩ এবং ওজোপাডিকো ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে গ্রাহকরা অভিযোগ জানাতে ও প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ, গ্রাহকদের হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান

আপডেট সময় : ০৭:৪৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬