ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ওয়ালটনে চাকরির সুযোগ, আকর্ষণীয় সুবিধাসহ আবেদন চলছে

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 22

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিটুবি (B2B) লিফট সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২১ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২৭ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

নিয়োগপ্রাপ্তদের পূর্ণকালীন ভিত্তিতে দেশের যেকোনো স্থানে কাজ করতে হতে পারে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এ পদের জন্য আবেদন করতে পারবেন। পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ক্লায়েন্ট ও অভ্যন্তরীণ স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, বিমা সুবিধা, লভ্যাংশ বোনাস, টিএ/ডিএ, মোবাইল বিল, উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ওয়ালটনে চাকরির সুযোগ, আকর্ষণীয় সুবিধাসহ আবেদন চলছে

আপডেট সময় : ০৫:৪১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬