ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল, ভবিষ্যতে অংশগ্রহণ ৫০ লাখে উন্নীতের লক্ষ্য দেশজুড়ে শিক্ষায় বড় পরিবর্তন: স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ৫ কোটি গাছ রোপণ কর্মসূচি জর্ডানে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা ৩৫ বছর পর যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি উপবৃত্তি পেতে অভিভাবকের এনআইডি ভ্যালিডেশন বাধ্যতামূলক সংসদে বাবাকে ‘শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের খেলাপি ঋণ বেড়ে ব্যাংক খাতে মূলধন ঘাটতি ও লোকসানের ঝুঁকি ক্রাইস্টচার্চে অর্ধেক লাল-অর্ধেক হলুদ বিরল আপেল ঘিরে কৌতূহল গরমে আধুনিক প্রযুক্তির সহায়তায় অনুশীলন করছে আর্জেন্টিনা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল, ভবিষ্যতে অংশগ্রহণ ৫০ লাখে উন্নীতের লক্ষ্য

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 6
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, এবার প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সরকারের লক্ষ্য ধাপে ধাপে এই অংশগ্রহণ সংখ্যা বাড়িয়ে অন্তত ৫০ লাখে উন্নীত করা।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আগামী ২০ জুন জাতীয় আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাহদী আমিন বলেন, সরকারের ভিশন অনুযায়ী শিক্ষার্থীদের শুধু পাঠ্যক্রম নয়, বরং খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডেও সম্পৃক্ত করা হচ্ছে। এবারের প্রতিযোগিতায় প্রায় ১১ লাখের বেশি শিক্ষার্থী দেশজুড়ে অংশ নেয়, যা ৬৫ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসেছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গ্রাম থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে, যা দেশের ক্রীড়া ক্ষেত্রে একটি বড় অগ্রগতি।

মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের খেলাধুলার অংশগ্রহণকে উৎসাহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ নামে দুটি নতুন বিষয় যুক্ত করার কথা জানানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রতিযোগিতায় ইতোমধ্যে ১২ হাজার টিম অংশ নিয়েছে।

জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব ২৯ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে, যেখানে সেরা ১০০টি দল অংশ নেবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের পুরস্কৃত করবেন।

একই অনুষ্ঠানে দেশব্যাপী ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফাইনাল, ভবিষ্যতে অংশগ্রহণ ৫০ লাখে উন্নীতের লক্ষ্য

আপডেট সময় : ০৬:১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬