ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্টেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানির মূল্য প্রথমবার লটারিতে গণপূর্তের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, নতুন নজির সরকারের মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, আগস্টের শেষ সপ্তাহ থেকেই যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা হজযাত্রীদের জন্য বড় সুখবর, বিমান টিকিটে আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা ধামা ইলিয়াছের তথ্যে গ্রেফতার ডেভিড ইমন, উদ্ধার বিদেশি পিস্তলসহ অস্ত্রের মজুদ ৪ আগস্ট বিএনপির আলোচনা সভা, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান একীভূত ৫ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ আরও সহজ বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি

প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত, শিবির নেতা জিসান আহমেদ বহিষ্কার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 52

প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী শিবির নেতা জিসান আহমেদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এসএম ফরহাদ।

শনিবার (১৩ জুন) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি জিসান আহমেদের ঘটনা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনটি মূল দিক তুলে ধরেন।

প্রথমত, এসএম ফরহাদ দাবি করেন, গত রাতে পুলিশ জিসানকে উদ্ধারের পর থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত তাকে বা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। ফলে নিখোঁজ বা অপহরণ সংক্রান্ত বিষয়ে তাদের কাছে শুধুমাত্র পুলিশের তথ্যই রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দ্বিতীয়ত, তিনি জানান, মামলার বাদী লিজা আক্তারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, পুলিশ তাদের বাড়ি থেকে লিজা ও তার বাবাকে নিয়ে যায় এবং বর্তমানে তারা পুলিশের জিম্মায় যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় আছেন। পরিবারের সদস্যরা পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত জানেন না বলেও দাবি করা হয়।

তৃতীয়ত, তিনি বলেন, সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকায় ঘটনাটির প্রকৃত বাস্তবতা এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ক প্রমাণিত হওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী জিসান আহমেদকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে কোনো ধরনের অপরাধ প্রমাণিত হলে ভুক্তভোগীকে আইনগত সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত, শিবির নেতা জিসান আহমেদ বহিষ্কার

আপডেট সময় : ০৬:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬