ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২% বাস্তবায়ন: উন্নয়ন ও স্থিতিশীলতার অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / 133

বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশের শিল্প-কারখানার শ্রমিকরা এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছেন।

সোমবার (২৫ মে) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত সময়কালে মন্ত্রিসভা মোট ১০টি বৈঠক করেছে এবং সেখানে সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত, অর্থাৎ প্রায় ৬২ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, বাকি ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।

তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে এবং একই ধারাবাহিকতায় সাংবাদিকদের জন্য একটি উন্মুক্ত পরিবেশ বজায় রয়েছে।

তবে তিনি বলেন, এই স্বাধীনতার সুযোগ নিয়ে কিছু গোষ্ঠী নৈরাজ্য ও অপপ্রচারে লিপ্ত হচ্ছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।

তিনি আরও অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা ও অশালীন কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করার চেষ্টা করছে।

অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মাহদী আমিন জানান, দেশের ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটি ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ দ্রুত এগিয়ে চলছে, যা আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কয়েকটি আলোচিত মামলায় দ্রুত রায় ও তদন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে, যা বিচার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

এছাড়া তিনি জানান, গত মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যা প্রবাসীদের আস্থা ও সরকারের প্রতি তাদের বিশ্বাসের প্রতিফলন। বর্তমানে মাসিক রেমিট্যান্স প্রায় ৩.৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

অর্থনৈতিক পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে, যা বন্ধ কলকারখানা পুনরায় চালু করতে সহায়তা করবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২% বাস্তবায়ন: উন্নয়ন ও স্থিতিশীলতার অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট সময় : ০৬:১৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬