ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

দেশে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, ২৪ ঘণ্টায় ১৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 98

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

জেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, বরিশালে ২ জন, ঢাকায় ৪ জন, সিলেটে ৪ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহে ১ জন শিশু হামের উপসর্গে বা সংক্রমণে মারা গেছে।

একই সময়ে সারাদেশে নতুন করে আরও ১ হাজার ৯৬৭ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্তদের মধ্যে ৪৯ হাজার ৩৮৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪৫ হাজার ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আরও শিশুরা চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র‍্যাশসহ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, ২৪ ঘণ্টায় ১৩ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬