সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রী ও জাইমা রহমানকে নিয়ে মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৫৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 172

প্রধানমন্ত্রী ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশটি পাঠিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এ কে এম আজিজুল হক খান।
নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন, যা দেশের কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, তিনি কেন মানহানির মামলার মুখোমুখি হবেন না—সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নোটিশে আইনজীবীর কার্যালয়ের ঠিকানাও উল্লেখ করা হয়েছে।
























