ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালিতে টোল বসানোর পরিকল্পনা, নতুন উত্তেজনা আন্তর্জাতিক নৌপথে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 158

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর স্থায়ী টোল ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা করছে ইরান ও ওমান। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের নিয়ন্ত্রণ আরও আনুষ্ঠানিক রূপ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ আমিন-নেজাদ প্যারিসে এক সাক্ষাৎকারে বলেন, নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত ও সঠিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যয় বহনের অংশীদারিত্ব থাকা উচিত। তিনি জানান, এই প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং যারা এই পথ ব্যবহার করে, তাদেরও খরচ বহন করতে হবে।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, এই পথ সবার জন্য উন্মুক্ত থাকা উচিত এবং কোনো ধরনের টোল গ্রহণ করা উচিত নয়।

অন্যদিকে ওমান সরকার এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থল এই রুট দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো পরিবর্তন বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: এনডিটিভি 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে টোল বসানোর পরিকল্পনা, নতুন উত্তেজনা আন্তর্জাতিক নৌপথে

আপডেট সময় : ০৩:৩৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬