ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপিকে ঘিরে সরকারের বড় পরিকল্পনা, গণতন্ত্র ও উন্নয়নে নতুন ভূমিকার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 46

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি বাহিনীর সব পর্যায়ের সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৬৭০ জন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তাদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসাও করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পর বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে এগোচ্ছে এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের ভিত্তিতে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে।

আনসার ও ভিডিপিকে দেশের নিরাপত্তা, সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণ, খাল খনন, বন্যা সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মতো কার্যক্রমে এই বাহিনীর অবদান আরও বাড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, দেশের গুরুত্বপূর্ণ শিল্প-কারখানা, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় ৫০ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য কাজ করে যাচ্ছেন।

শেষে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আনসার-ভিডিপিকে ঘিরে সরকারের বড় পরিকল্পনা, গণতন্ত্র ও উন্নয়নে নতুন ভূমিকার ঘোষণা

আপডেট সময় : ০৯:০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬