ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো জামিনের দিনই আদালত প্রাঙ্গণে বিতর্কে পরীমনি, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সমালোচনা স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ৩২ বছর বয়সীরা বাগেরহাটে হযরত খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ড্রেসআপ নেই, ডাক্তার নাকি দালাল বোঝা মুশকিল: দুদক চেয়ারম্যান সংসদ অধিবেশন ঘিরে ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণার আশ্বাস সরকারের হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস ইরানের সাংবাদিকদের গ্রেফতারে আদালতের পূর্বানুমতির বিধান রাখার আলোচনা, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আইনি জটিলতার মাঝেই ঈদে আসছে ‘বনলতা সেন’, আশাবাদী নাবিলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 211

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। বিশেষ করে কবি জীবনানন্দ দাশের চরিত্রে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার অভিনয় করায় সিনেমাটি নিয়ে আলোচনা বাড়ে। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন। তবে দেশের তৎকালীন পরিস্থিতির কারণে একাধিকবার মুক্তি পিছিয়ে যায়। এতে দর্শকদের আগ্রহ কিছুটা কমে যায় বলেও মনে করা হচ্ছিল।

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বড়পর্দায় আসার খবর মিলেছে ‘বনলতা সেন’-এর। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার রহস্যময়ী নারী চরিত্রকে ঘিরে নির্মিত সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শুক্রবার সামাজিক মাধ্যমে সিনেমাটির বিশেষ পোস্টার শেয়ার করেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মাসুমা রহমান নাবিলা।

তবে সিনেমাটি ঘিরে শুরু থেকেই চলা আইনি জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। মুক্তির ঘোষণা আসার পর আবারও নতুন করে সমস্যা তৈরি হয়েছে বলে জানা গেছে। সিনেমার সহপ্রযোজক তরুণ মজুমদার নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন নাবিলা। এর আগে আয়নাবাজি সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। নতুন সিনেমা ঘিরে আইনি জটিলতা তৈরি হলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন এই অভিনেত্রী।

নাবিলা বলেন, ঈদে দ্বিতীয়বারের মতো তার সিনেমা মুক্তি পাচ্ছে, যা তার জন্য আনন্দের। তবে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরছেন বলে কিছুটা নার্ভাসও লাগছে।

তিনি আরও জানান, তার জানা অনুযায়ী সমস্যা সমাধানের পরই সিনেমার মুক্তির ঘোষণা ও পোস্টার প্রকাশ করা হয়েছে। তাই নির্ধারিত সময়েই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে বলে আশা করছেন তিনি।

নাবিলার ভাষায়, এখন দর্শকরা বিভিন্ন ধরনের সিনেমা দেখছেন এবং ভালো গল্পের সিনেমার প্রতি আগ্রহও বাড়ছে। এবারের ঈদেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আইনি জটিলতার মাঝেই ঈদে আসছে ‘বনলতা সেন’, আশাবাদী নাবিলা

আপডেট সময় : ০৩:২৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬